পুরনো সংস্কার ও প্রথার গোলাম হবে না। যা উচিৎ, যা বাঞ্চনীয় তুমি তাই করবে কেননা তুমি তো জীবিত। সেই সাধক যার মধ্যে প্রচুর প্রাণশক্তি আছে। আর সাধনা এই প্রাণশক্তিকে বাড়ানোর জন্যে। এই প্রাণশক্তি ফিজিক্যাল অর্থাৎ শারিরীক তা শরীরকে মজবুত করার জন্যে; মানসিক প্রাণশক্তিও আছে যা মনকে শক্ত করতে আর আত্মিক প্রাণশক্তিও আছে আত্মাকে দৃঢ় করতে। মানুষ সাধনা করবে নিজেকে মজবুত করার জন্যে ও অধিকতর গতিতে এগিয়ে যাওয়ার জন্যে। থেমে থাকবার জন্যে নয়। তার গতি শশ্মানের দিকে নয় পরমপুরুষের দিকে। 


Comments