Posts

Showing posts with the label আনন্দ বাণী
 সমাজে যারা পাপী --- যারা অন্যের ক্ষতি করছে, তাদের বেশীর ভাগই শিক্ষিত বুদ্ধিজীবী। যারা অশিক্ষিত তারা সহজ সরল হয়। তাদের দ্বারা সমাজে খুব কমই ক্ষতি হয়। তাই যারা শিক্ষিত হয়ে বুদ্ধির অপপ্রয়োগ করে তাদের আমি বলেছি Polished Satan --- মার্জিত শয়তান। এদের বেশবাস খুব সুন্দর, কথাবার্তা সুন্দর, কিন্তু ভেতরটা নোংরা। সাধারণ মানুষের মধ্যে এ ধরণের কম দেখা যায়। -- শ্রী শ্রী আনন্দমূর্ত্তি  (আনন্দবচনামৃতম, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ খণ্ড, পৃঃ ১৫৭) 
 এখন এই সেবার যথার্থ স্বরূপটা কী? পরমপুরুষের সৃষ্ট জগতের সেবা করাই সত্যিকারের সেবা। আমরা বাস্তব জগতে লক্ষ্য করি যখন কোন অভিভাবক দেখেন যে কেউ তাদের পুত্র-কন্যার সেবা করছে তখন তারা সেই সেবকের প্রতি সন্তুষ্ট হন। অনুরূপভাবে পরমপুরুষের সৃষ্ট জীবজগতের, বিশেষ করে মানুষের সেবা করাই পরমপুরুষকে সন্তুষ্ট করার সব চেয়ে সহজ উপায়। অতীতে তুমি কী ছিলে, কী করেছিলে সে সব কথা বেমালুম ভূলে গিয়ে এই শুভ মূহুর্ত থেকে মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করো। পরমপুরুষ তাতে সন্তুষ্ট হবেন আর পরম পুরুষের সেই সন্তোষেই নিহিত রয়েছে মানব জীবনের পরমা সম্প্রাপ্তির চাবিকাঠি।  -- শ্রী শ্রী আনন্দমূর্ত্তি  (আনন্দ বচনামৃতম্, ১ম খণ্ড, পৃঃ ৫৩)
 আমি চাই তোমরা উত্তম শ্রেণীর মানুষ হও। তোমরা সর্বদাই লক্ষের কথা চিন্তা করো। সব সময় নিজেদের আদর্শের দিকে লক্ষ্য রেখো। আর এইভাবে আধ্যাত্মিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে নিজের নীতিকে, নিজের আদর্শকে কঠোরভাবে মেনে চলো।  -- শ্রী শ্রী আনন্দমূর্ত্তি (আনন্দ বচনামৃতম্, ১ম খণ্ড, পৃঃ ৩৬)