রাবণ মনের মধ্যে কাজ করছে, রাষ্ট্রে কাজ করছে, সমাজে কাজ করছে, সর্বত্র কাজ করছে। এ রাবনের বিরুদ্ধে অশেষ ভাবে মানুষকে সংগ্রাম করে যেতে হবে। এছাড়া পরিত্রাণের পথ নেই। সভ্যতার যত বিকাশ হচ্ছে এই রাবণরা তত মার্জিত রূপে মানুষের সর্বনাশ করে চলেছে। ইংরেজিতে এদের সম্বন্ধে বলি 'Polished Satan'' -- মার্জিত শয়তান। রাবণের রূপে থাকা রাবণকে তবু চেনা যায়, কিন্তু এই রকমের মার্জিত শয়তান রাবন কে চেনাও মুশকিল। তাই মানুষকে এই ধরনের রাক্ষসের বিরুদ্ধে সংগ্রামের জন্যে অতি কঠোর ভাবে প্রস্তুত হতে হবে। 

Comments