এই যে মানুষের মধ্যে, জীবের মধ্যে সামান্য ভক্তি রয়েছে এটাকে আরও উন্নীত করে আরও বাড়িয়ে তুলে মানুষকে এগিয়ে চলতে হয়। মানুষ যখন সামান্যা ভক্তিকে গৌণা ভক্তিতে রূপান্তরিত করে তাকে পুষ্টিমার্গ বলে। এই পুষ্টিমার্গের দ্বারা মানুষ গৌণা ভক্তিকে মুখ্যা ভক্তিতে রূপান্তরিত করতে পারে। 


Comments