একটা মানুষ অন্যের মুখের গ্রাস কেড়ে নেবে -- এটা তো উচিত নয় সুতরাং মানুষ যাতে বিধিসম্মত ভাবে তার সমস্ত সম্পদ নিজেদের মধ্যে মিলেমিশে ভাগ করে কাজে লাগাতে পারে তার একটা ব্যবস্থার দরকার ছিল ---- যা না করার জন্য সমাজ জীবনে যে অনুপপত্তি থেকে গিয়েছিল, সেই অনুপপত্তির : জন্যেই মানুষের যত দুঃখ -কষ্ট ভোগ চলছিল। যাতে এটা না হয়, যাতে মানুষ তার মহত্তর লক্ষ্যকে চোখের সামনে রেখে জাগতিক দুঃখ-ক্লেশ ও শোক দুর করার চেষ্টা করে সেই জন্যেই প্রাউট দর্শনের সৃষ্টি হয়েছে। প্রাউট দর্শন সৃষ্টি করা ছাড়া অন্য কোন পথ ছিল না। তা যদি না করা হতো আরও হয়তো শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের দুঃখ -ক্লেশ চলতেই থাকত।
Comments
Post a Comment